ওয়ালটন ৪২তম জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন হয়েছে নোশিন আঞ্জুম, রানার্সআপ শারমিন সুলতানা শিরিন। তৃতীয় ওয়াদিফা আহমেদ ও চতুর্থ নুসরাত জাহান আলো। পয়েন্ট সমান হওয়ায় রানী হামিদ ও আহমেদ ওয়ালিজার মধ্যে আজ প্লে অফ হয়। সেই ম্যাচে ওয়ালিজা জিতে পঞ্চম হয়েছেন। এই পাঁচজনই সেপ্টেম্বরে দাবা অলিম্পিয়াডে অংশ নেবেন।
আজ পঞ্চম ও ষষ্ঠ স্থানের প্লে অফ ম্যাচে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা ১.৫-০.৫ গেমে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার রানীকে হারান। মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী ষষ্ঠ হন।
গোপালগঞ্জের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট কাজী জারিন তাসনিমের বিপক্ষে ওয়াক-ওভার পেয়ে অষ্টম হন। মহিলা ক্যান্ডিডেট কাজী জারিন তাসনিম নবম হয়েছেন।









