ঢাবিতে ভর্তি হয়ে উচ্ছ্বসিত দুইবারের জাতীয় চ্যাম্পিয়ন নোশিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৪, ১৯:৩৪আপডেট : ১২ জুন ২০২৪, ১৯:৩৪

এই তো কিছু দিন আগে টানা দ্বিতীয়বারের মতো জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছেন নোশিন আনজুম। রানী হামিদদের মতো বর্ষীয়ান তারকাসহ অন্যদের ছাড়িয়ে চ্যাম্পিয়ন হয়ে কম আলোড়ন তোলেননি। দাবায় মেধার বিচ্ছুরণের পর এবার পড়াশোনাতেও সফল নরসিংদী থেকে উঠে আসা নারী ফিদে মাস্টার। স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। আজই খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে জুলাইতে ক্লাস করার অপেক্ষায় আছেন তিনি।

ঢাবিতে ভর্তির জন্য আজ জাতীয় বি দাবায় পর্যন্ত খেলতে পারেননি নোশিন। ওয়াকওভার দিতে হয়েছে। প্রাচ্যের অক্সফোর্ডে ভর্তি হয়ে নোশিন বেশ খুশি। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমার স্বপ্ন ছিল, দাবা খেলার পাশাপাশি লেখাপড়ায় ভালো করবো। স্কুল ও কলেজে খেলার পাশাপাশি পড়াশোনাতে ভালো ফল করার চেষ্টা করেছি। এরপর লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। আজ ভর্তি সম্পন্ন হয়েছে। আমি অনেক খুশি।’

খেলোয়াড় কোটা থেকে  নোশিন ভর্তি হওয়ার সুযোগটা পেয়েছেন। ভিকারুননিসা স্কুল ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেছেন। এসএসসিতে জিপিএ ৫ ও এইচএসসিতে জিপিএ ৩.৯২ পেয়েছেন।

নোশিন বলেছেন, ‘এইচএসসি পরীক্ষার আগে এশিয়ান কন্টিনেন্টাল ও বিশ্বকাপে খেলতে গিয়েছিলাম। তাই ফল একটু খারাপ হয়েছিল। আসলে দুটো একসঙ্গে চালাতে অনেক কষ্ট করতে হয়। খেলার পাশাপাশি লেখাপড়ার প্রয়োজন আছে। তাই দুটোই কষ্ট হলেও চালিয়ে নিচ্ছি। আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি পেতে। পাশাপাশি দাবাও খেলতে। এরই মধ্যে নারী আন্তর্জাতিক মাস্টারের দুটো নর্ম  হয়েছে। আমার স্বপ্ন একসময় গ্র্যান্ডমাস্টার হওয়া।’

নোশিনের পাশাপাশি আরেক দাবাড়ু জান্নাতুল ফেরদৌসও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ভর্তি হয়েছেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী