মালয়েশিয়ায় সোনার পদক জিতলেন বাংলাদেশের আল আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুন ২০২৪, ১৭:০৬আপডেট : ১৫ জুন ২০২৪, ১৭:১৩

মালয়েশিয়া ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে  হাইজাম্পে রুপা জিতেছিলেন বাংলাদেশের রিতু আক্তার। দারুল মাকমুর কুয়ান্তান স্টেডিয়ামে রিতু ১.৭৫ মিটার লাফিয়ে পদক জিতেছেন। এবার ৩০০০ মিটার স্টিপল চেজ- এ সোনার পদক জিতেছেন সেনাবাহিনীর অ্যাথলেট আল আমিন। আল আমিন সোনার পদক জিততে সময় নিয়েছেন ৯ মিনিট ৩২:৩৯ সেকেন্ড।

এই প্রতিযোগিতায় এশিয়ার ১০টি দেশ অংশগ্রহণ করেছে। শেষের দিকে দৌড়ে কিছুটা পিছিয়ে ছিলেন আল আমিন। শেষ বাধা পেরোনোর পর গতি বাড়িয়ে এগিয়ে থাকা অ্যাথলেটকে ছাড়িয়ে সোনার পদক নিশ্চিত করেন তিনি।

৩ হাজার মিটার স্টিপল চেজ অ্যাথলেটিকসের কঠিন ইভেন্টের অন্যতম।  ট্র্যাকে শুধু দৌড়ালেই হয় না, নির্দিষ্ট মিটার পর পর হার্ডলস অতিক্রম করতে হয়। একবার করে ট্র্যাকের একটু নিচু জায়গায় পানিতে লাফাতে হয়। দৌড়, হার্ডলস ও পানি অতিক্রম করে সবার আগে ৩ হাজার মিটার পূরণ করে কৃতিত্ব অর্জন করেছেন আল আমিন।  

বাংলাদেশ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দু'টি পদক নিশ্চিত করেছে। এশিয়ান ইনডোরে রৌপ্য জেতা জহির গতকাল ২০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠলেও ফাইনালে নাম লেখাতে পারেননি। আগামীকাল পোল ভোল্ট ও হাইজাম্পের ইভেন্ট রয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী