মাকে সঙ্গে নিয়ে বিশেষ সংবর্ধনা পেলেন সাগর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৪, ১৯:৪৫আপডেট : ২৭ জুন ২০২৪, ২০:২৪

রোমান সানার পর সাগর ইসলাম সরাসরি অলিম্পিক গেমসে জায়গা করে নিয়েছেন। তুরস্কের আনতালিয়ায় অলিম্পিক কোটা প্লেস ও বিশ্বকাপ আর্চারি টুর্নামেন্ট খেলে গত মঙ্গলবার ভোরে ঢাকায় নেমে ফুলেল সংবর্ধনা পেয়েছেন রাজশাহী থেকে উঠে আসা ১৭ বছর বয়সী আর্চার। বৃহস্পতিবার শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে বাংলাদেশ আর্চারি ফেডারেশন ও তার স্পন্সর সিটি গ্রুপ যৌথভাবে বিশেষ সংবর্ধনা দেয়।

গত ১৭ জুন তুরস্কে ফাইনাল অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্টের পুরুষ ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের সেমিফাইনালে উঠে প্যারিস অলিম্পিকে খেলার টিকিট পান সাগর।

সাগরের এই অভ্যর্থনা অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন মা। সিটি গ্রুপ এই আর্চারকে ৫ লাখ টাকা পুরস্কার দেয়। 

মাকে সঙ্গে নিয়ে বিশেষ সংবর্ধনা পেলেন সাগর

ছেলের সাফল্যে তার সঙ্গে সংবর্ধনা মঞ্চে উঠে আপ্লুত সেলিনা, 'আমার ছেলের জন্য আজ মঞ্চে ওঠার সুযোগ হেলা। খুবই ভালো লাগছে। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। যেন আরও ভালো কিছু সে করতে পারে।’ মাকে নিয়ে মঞ্চে উঠে খুশি সাগরও, 'আমি আমার বাবাকে হারিয়েছি। অনেক কষ্ট করে মা মানুষ করেছেন। তাকে খুশি করতে পেরেছি এবং এখানে আসার উপলক্ষ করে দিতে পেরে ভালো লাগছে।'

৫ লাখ টাকা পুরস্কার পেয়ে বিস্মিত সাগর, 'এত বড় পুরস্কার পাবো জানতাম। মায়ের সঙ্গে আলোচনা করেই এই টাকা খরচ করবো। এখনো ঠিক করিনি কী করবো।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের