প্যারিস অলিম্পিকে বাংলাদেশের দুই সাঁতারু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৪, ১২:১৬আপডেট : ০২ জুলাই ২০২৪, ১২:৫৮

ওয়াইল্ড কার্ডের সুবাদে প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই সাঁতারু। তারা হলেন ১০০ মিটার ফ্রি স্টাইলে সামিউল ইসলাম রাফি ও ৫০ মিটার ফ্রি স্টাইলে সোনিয়া আক্তার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিওএর  নির্বাহী সদস্য এমবি সাইফ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘গতকাল রাতে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন (ওয়ার্ল্ড অ্যাকুয়েটিক্স) অলিম্পিকে আমাদের একজন নারী (সোনিয়া) ও পুরুষ সাতারুর (রাফি) অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সাঁতারে তাদের টাইমিং ও র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশের দুই সাঁতারু ওয়াইল্ড কার্ড পেয়েছে।'

এ নিয়ে মোট ৫ জন ক্রীড়াবিদ বাংলাদেশ থেকে  প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে আর্চার সাগর ইসলাম সরাসরি খেলবেন। বাকি চারজন খেলবেন ওয়াইল্ড কার্ড নিয়ে। ৫ জনের মধ্যে স্প্রিন্টার ইমরানুর রহমান ইংল্যান্ড ও সাঁতারু সামিউল ইসলাম থাইল্যান্ডে অনুশীলন করছেন। বাকি ৩ জন দেশেই প্রস্তুতি নিচ্ছেন।

গলফ ও বক্সিংয়ে ওয়াইল্ড কার্ডের প্রত্যাশা করা হলেও তা পাওয়ার সম্ভাবনা নেই।  ৫ ক্রীড়াবিদ নিয়েই বাংলাদেশকে প্যারিস যেতে হবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান