দাবা বোর্ডেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৪, ১৯:৩১আপডেট : ০৫ জুলাই ২০২৪, ২০:২৯

জাতীয় দাবার ৪৮তম আসরে খেলছিলেন দেশসেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দ্বাদশ রাউন্ডে আজ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। পল্টনের দাবা ফেডারেশন কক্ষে বিকাল ৩টায় খেলার শুরু থেকে অস্বস্তিবোধ করছিলেন জিয়া। প্রায় সন্ধ্যা ৬টার দিকে তিনি চেয়ার থেকে পড়ে যান। প্রতিদ্বন্দ্বী রাজীবের গাড়িতে করে দ্রুত বারডেম ইব্রাহিম কার্ডিয়াকে নিয়ে গিয়েও দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারকে বাঁচানো যায়নি। হার্ট অ্যাটাক হয়েছিল তার। সন্ধ্যার ঠিক আগে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছেন। ৫০ বছর বয়সে মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন দেশের তারকা দাবাড়ু জিয়া।

হাসপাতাল থেকে স্ত্রী তাসমিনা সুলতানা লাবন্য কাঁদতে কাঁদতে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আপনার জিয়া ভাই আর নেই। ওকে আর বাঁচানো গেলো না।’

দাবা ফেডারেশনের প্রধান বিচারক হারুনুর রশিদ ঘটনার বিবরণ দিতে গিয়ে জানালেন, ‘জিয়া খেলতে খেলতে চেয়ার থেকে পড়ে যায়। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হলেও বাঁচানো যায়নি। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন, কিন্তু তার জ্ঞান ফেরাতে পারেননি। শেষ পর্যন্ত মৃত ঘোষণা করেছেন।’

হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন জিয়ার স্ত্রী (ছবি: সংগৃহীত)

হাসপাতালে সতীর্থ অনেকেই ভিড় করছেন। আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হাসপাতাল থেকে বলেছেন, ‘হাসপাতালে জিয়া ভাইকে আনা হয়েছে অনেক সময় হলো। ডাক্তাররা আগেই মৃত ঘোষণা করেছেন। তবে ভাবির মন তো আর মানছে না।’

চিকিৎসকদের কাছ থেকে মৃত্যুসনদ হাতে নিয়ে জিয়ার স্ত্রীর কান্না আরও বাড়ে। এসময় কান্নায় ভেঙে পড়েন তার সহ-খেলোয়াড়সহ উপস্থিত অনেকেই। জিয়ার মৃত্যুতে দাবাসহ বাংলাদেশের বিভিন্ন ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নিয়াজ মোর্শেদের পর জিয়া ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এর আগে ১৯৯৩ সালে আন্তর্জাতিক মাস্টারের খেতাব পান। স্কুলজীবন থেকে দাবায় সম্পৃক্ত হয়েছিলেন। ২০২২ সালে একমাত্র ছেলে তাহসিন তাজওয়ার জিয়ার সঙ্গে ৪৪তম দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইতিহাস তৈরি করেছিলেন।

এছাড়া জিয়া জাতীয় দাবাসহ দেশে-বিদেশে অসংখ্য প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী