মেয়েদের ফ্রি স্টাইল রিলেতে অস্ট্রেলিয়ার সোনা 

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৪, ১০:০০আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১০:১৩

অলিম্পিকে মেয়েদের দলীয় ৪x১০০ মিটার ফ্রি স্টাইল রিলে সাঁতারে সোনা জিতেছে অস্ট্রেলিয়া। তারা সময় নিয়েছে ৩ মিনিট ২৮.৯২ সেকেন্ড। অলিম্পিকের ইতিহাসে যা দ্রুততম হিসেবে দ্বিতীয়। ৩ মিনিট ৩০.২০ সেকেন্ড নিয়ে রূপা জিতেছে যুক্তরাষ্ট্র। আর ৩ মিনিট ৩০.৩০ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছে চীন। 

অস্ট্রেলিয়ার দলটিতে ছিলেন মলি ও’ক্যালাঘান, শায়না জ্যাক, ম্যাক কিওন ও মেগ হ্যারিস। তাদের মধ্যে ম্যাককিওনের এটা ষষ্ঠ অলিম্পিক স্বর্ণ পদক। তিনি টোকিও অলিম্পিকে আলো ছড়িয়েছিলেন। এটা তার শেষ অলিম্পিক। সব মিলিয়ে পদক জিতলেন ১২টি। ম্যাচ শেষে তার প্রতিক্রিয়া, ‘আমি আসলে এসব পদকের হিসেব রাখি না। সবচেয়ে বড় কথা এটা আমার জন্য সম্মানের। সবাই এই দলের সদস্য হতে চায়। আমি এর সদস্য হতে পেরে গর্ববোধ করি।’

এই ইভেন্টে টানা চতুর্থবার সোনা জিতেছে অস্ট্রেলিয়া। দ্রুততম সময়ের হিসেবে আগের বিশ্ব রেকর্ডটিও তাদেরই দখলে। গত বছর সেটা ছিল ৩ মিনিট ২৭.৯৬ সেকেন্ড। এই ইভেন্টে ২০১৪ সাল থেকে সময়ের বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার দখলেই। তার পর থেকে চারবার সময়ের হিসেবকে কমিয়ে এনেছে তারা!     

/এফআইআর/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম