অবশেষে ফ্রান্সকে সাঁতারে সোনা এনে দিলেন মার্শা 

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৪, ১০:০০আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১০:২৪

২০১২ সালের পর সাঁতারে কোনও সোনা ছিল না ফ্রান্সের। অলিম্পিকে সেই খরা ঘুচেছে লিওঁ মার্শার কল্যাণে। ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সোনাতো জিতেছেনই। তাও আবার সেটা অলিম্পিকের রেকর্ড গড়ে। 

মার্শা ৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড সময় নিয়েছেন। বেইজিংয়ে কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড। বিশ্ব রেকর্ড হিসেবে এটিই টিকেছিল গত বছর পর্যন্ত। সেই রেকর্ডটি গত বছর জাপানে ভেঙে দিয়েছিলেন মার্শা। সময় নেন ৪ মিনিট ০২.৫০ সেকেন্ড। তার পর এই অলিম্পিকে ফেভারিটের তালিকায় ছিলেন এই ফরাসি।  

মার্শার সোনা জয়ের দিনে রুপা জিতেছেন জাপানের মাতসুশিতা। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কার্সন ফস্টার। 

ঘরের ছেলের অংশগ্রহণে দর্শক উপস্থিতিও ছিল অনেক। ২২ বছর বয়সী মার্শাকে হর্ষধ্বনিতে স্বাগত জানান তারা। রেকর্ড গড়া সোনা জয়ের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছ থেকে ফোন কলও পেয়েছেন তিনি। অবিশ্বাস্য অর্জনে শিহরিত হয়ে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল তার, ‘পোডিয়ামে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এই অর্জনে নিজেকে ফরাসি মনে করে গর্ববোধ হচ্ছে। আমার জন্য এই জীবনটা আশ্চর্যজনক। বলতে পারেন এই মুহূর্তটা উপভোগ করছি।’

ফরাসি প্রেসিডেন্টের সাথে কথোপকথন প্রসঙ্গে মার্শা জানান, ‘তিনি জানিয়েছেন পুরো পরিবারসহ ফাইনালটা দেখেছেন। সবাই ফোনে চিৎকার করছিল। বিষয়টা উপভোগ করছিলাম। এই ফোনের জন্য সত্যি কৃতজ্ঞতা।’  

/এফআইআর/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী