শ্বাসরুদ্ধকর রেস জিতে গ্রেট ব্রিটেনের দ্বিতীয় সোনা পিডককের

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৪, ১৯:৫৪আপডেট : ২৯ জুলাই ২০২৪, ২০:৩০

ইকুয়েস্ট্রিয়ানের দলীয় ইভেন্টিংয়ে গ্রেট ব্রিটেন প্যারিস অলিম্পিকের প্রথম সোনা জিতেছিল সোমবার। সাইক্লিং থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় স্বর্ণপদক জিতলো দেশটি। পুরুষ মাউন্টেন বাইক ইভেন্টে টম পিডকক হয়েছেন প্রথম।

স্নায়ু চাপ ধরে রেখে শেষ ল্যাপে দারুণভাবে ঘুরে দাঁড়ান পিডকক। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের ভিক্টর কোরেজকিকে ফিনিশিং লাইনের কয়েক মিটার দূর থেকে মাত্র দশমিক শূন্য ৯ সেকেন্ড ব্যবধানে পেছনে ফেলেন তিনি।

নাটকীয় জয়ে তিন বছর আগে টোকিও অলিম্পিকে জেতা স্বর্ণপদক ধরে রাখলেন ব্রিটেনের সাইক্লিস্ট।

ফ্রান্সের জুলিয়েন আবসালোনের পর দ্বিতীয় পুরুষ হিসেবে দুটি অলিম্পিক মাউন্টেন বাইক স্বর্ণপদক জিতলেন পিডকক। ২৫তম জন্মদিনের আগের দিন দারুণ এক উপহার নিজেকে দিলেন তিনি।

কোরেজকি জিতেছেন রৌপ্য। আর দক্ষিণ আফ্রিকার অ্যালান হ্যাথারলি পেয়েছেন ব্রোঞ্জ পদক।

১ ঘণ্টা ২৬.২২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতলেন পিডকক। কোরেজকি শেষ করেছেন ১ ঘণ্টা ২৬.৩১ সেকেন্ড সময় নিয়ে। ১ ঘণ্টা ২৬ মিনিট ৩৩ সেকেন্ডে ব্রোঞ্জ পেয়েছেন হ্যাথারলি।

 

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি