প্যারিস অলিম্পিকে সামিউল কেমন করবেন?

তানজীম আহমেদ, প্যারিস (ফ্রান্স) থেকে
২৯ জুলাই ২০২৪, ২১:৪১আপডেট : ২৯ জুলাই ২০২৪, ২১:৪১

বাংলাদেশ থেকেই যারাই অলিম্পিক গেমসে আসেন, সবার স্বপ্ন থাকে নিজের সেরাটা দিয়ে স্মরণীয় হয়ে থাকার। বড় রকমের স্বপ্ন সেখানে কমই থাকে। সাঁতারে সামিউল ইসলাম রাফি নিজের সামর্থ্য সম্পর্কে সচেতন আছেন। তাই বড় স্বপ্ন আগে থেকেই দেখাচ্ছেন না। ঢাকায় থাকতেই বাস্তববাদী ছিলেন। প্যারিসে এসেও চিন্তাভাবনায় পরিবর্তন হয়নি।

কাল মঙ্গলবার ছেলেদের ১০০ মিটার ফ্রি স্টাইলে পুলে নামবেন সামিউল। এখন পর্যন্ত এখানে এসে প্রস্তুতি খারাপ হয়নি। লা ডিফেন্স এরিয়ার পুলে জলের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন। কেমন ফল হতে পারে? এমন প্রশ্নের জবাবে অনুশীলনের ফাঁকে রাজবাড়ীর ছেলে সোজাসাপ্টা জবাব দিলেন, 'আসলে এই স্তরে সাঁতার কাটতে এসে খুব ভালো ফল করা কঠিন। এখানে বিশ্বের সেরা সাঁতারুরা অংশ নিয়ে থাকে। তবে আমার লক্ষ্য হলো নিজের সেরা টাইমিং করে অন্তত ভালো অবস্থানে জায়গা করে নেওয়া।'

প্যারিস অলিম্পিকে আসার আগে থাইল্যান্ডে দীর্ঘমেয়াদে অনুশীলনে ছিলেন সামিউল। সেখানে বয়সভিত্তিক প্রতিযোগিতায় তার সেরা টাইমিং ছিল ৫৩ দশমিক ১২ সেকেন্ড। তিনি এবার সেটাকে টপকাতে চাইছেন, 'সবকিছু আমার অনুকূলে থাকলে থাইল্যান্ডের স্কোরকে ছাড়িয়ে যেতে চাই। এটাই আমার লক্ষ্য। তবে সমস্যা হলো ঢাকা থেকে রওনা হওয়ার আগে তিন দিন অনুশীলন করতে পারিনি। প্যারিসে এসে কিছুটা ক্লান্তও লাগছিল। তবে সবকিছু ভুলে কাল পুলেই আমার মনোযোগ।’

ওয়াইল্ড কার্ড নিয়ে আসা ১৯ বছর বয়সী সামিউল দেশে জাতীয় আসরে ৭টি সোনার পদক জিতেছিলেন। এখন প্যারিসে কতটুকু কী করতে পারবেন, তা কালই পরিষ্কার হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম