টিটমাসকে হারিয়ে সোনা জিতলেন স্বদেশি ক্যালাঘান 

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৪, ০৯:৪৭আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৩:০০

২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের বিশ্বরেকর্ডের মালিক অস্ট্রেলিয়ার আরিয়ার্না টিটমাস। সেই টিটমাসকে হারিয়েই সোনা জিতেছেন তার স্বদেশি মলি ও’ক্যালাঘান। তাও আবার অলিম্পিকের নতুন রেকর্ড গড়ে। তিনি সময় নিয়েছেন ১ মিনিট ৫৩.২৭ সেকেন্ড। সাফল্য অর্জনের রহস্য জানাতে গিয়ে বলেছেন, লড়াই করার গুণটা আছে বলেই এমনটা সম্ভব হয়েছে। 

টোকিও অলিম্পিকে সোনা জেতা টিটমাস এবার সময় নিয়েছেন ১ মিনিট ৫৩.৮১ সেকেন্ড। জিতেছেন রুপা। হংকংয়ের সিওভান হাওহি জিতেছেন ব্রোঞ্জ। 

সাঁতারের এই ইভেন্টের বিশ্বরেকর্ডের মালিককে হারানোর পর ও’ ক্যালাঘান জানিয়েছেন, ‘দিন শেষে চ্যালেঞ্জটা গ্রহণ করতে জানতে হবে। বিকল্প থাকে দুটা- হয় লড়াই করতে হবে নাহলে এড়িয়ে যেতে হবে। আমি লড়াইকেই বেছে নিয়েছি।’

সাফল্য অর্জনের পেছনে নিজের সেরাটা নিংড়ে দেওয়ার বিষয়কে সামনে আনলেন তিনি, ‘আমি সব সময় সেরাটা দিতে চাই। নিজের ওপর চাপ প্রয়োগ করি। প্রত্যাশাটাও অনেক উঁচুতে থাকে। এই রেসটা ছিল বিস্মকয়র।’

/এফআইআর/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম