প্যারিসে ছিনতাইকৃত টাকার কিছু অংশ পেয়েছেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক

তানজীম আহমেদ, প্যারিস(ফ্রান্স) থেকে
৩০ জুলাই ২০২৪, ১১:৪৫আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১১:৫৪

প্যারিসে নেমে পরের দিন ছিনতাইয়ের শিকার হয়েছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার রেদওয়ান শুয়েব। অলিম্পিক গেমস কাভার করতে এসে শহরের গনকোর্টে এক আফ্রিকান চাকু দেখিয়ে ৪৩০ ইউরো ছিনিয়ে নিয়েছিলেন তার। স্থানীয় থানায় অভিযোগ দেওয়ার পর অবশেষে চতুর্থ দিনের মাথায়( সোমবার) ছিনতাইকৃত টাকার একটি অংশ ফেরত পেয়েছেন শুয়েব।

স্থানীয় পুলিশ ১৯০ ইউরো ফেরত দিতে পেরেছে। বাকি টাকার আশা ছেড়ে দিতে বলা হয়েছে। রেদওয়ান শুয়েব নিজেই এমন কথা জানিয়ে বলেছেন, ‘এক দিন আগে সংশ্লিষ্ট থানা থেকে আমাকে দেখা করার কথা বলা হয়। আজ গিয়ে দেখি আমার সামনে চার আসামিকে উপস্থিত করা হয়েছে। আগে ঢাকার ছবিতে যেমন দেখতাম এক লাইনে দাঁড় করিয়ে রেখে বলা হতো চিনতে পারেন কিনা। বাস্তবে আমার বেলাতে তেমনটি হলো। চারজনের মধ্যে সেই আফ্রিকানকে চিনতে পেরেছিলাম। শনাক্তের পর তাকে আবারও লকআপে নিয়ে যাওয়া হয়।’

সেই আফ্রিকানকে লকআপে নিয়ে গেলেও ছিনতাইকৃত সব টাকা না পেয়ে রেদওয়ান শুয়েব বলেছেন, ‘পুলিশ বললো আসামির কাছ থেকে ১৯০ ইউরো পাওয়া গেছে।  বাকি টাকা খরচ করে ফেলেছে। তবে তারা বিষয়টি তদন্ত করছে। তদন্ত করলেও তাদের পক্ষ থেকে বাকি টাকা পাওয়ার আশা অনেকটা ছেড়ে দিতে বলা হয়। পাশাপাশি যা টাকা পেয়েছি তা ফ্রেঞ্চ ভাষায় বুঝে পেয়েছি বলে একটি আবেদন পত্রে স্বাক্ষরও নিয়েছে।’

তবে এই  ক্রীড়া সাংবাদিক টাকা ফেরত পাবেন তা আশা করেননি, ‘আসলে এখানে আফ্রিকানদের একটি অংশ অবৈধ কার্যকলাপ করে থাকে। তা আগেই শুনেছিলাম। নিজেও শিকার হয়েছি। আফ্রিকানদের কাছ থেকে  টাকা ফেরত পাবো আশা করিনি। কেউ পেয়েছে বলে কোনও প্রবাসীর মুখে শুনিনি। আসলে পুলিশ যেভাবে কিছু টাকা উদ্ধার করে দিয়েছে তাতে আমি অবাক হয়েছি। হয়তো অলিম্পিক গেমস কাভার করতে এসেছি বলে কাজটি সহজ হয়েছে। সেই থানায় পরবর্তীতে কফিও আপ্যায়ন করিয়েছে। আসলে কিছু টাকা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট।’

/এফআইআর/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী