রোমান পারলেও অলিম্পিকে সাগর পারেননি

তানজীম আহমেদ, প্যারিস (ফ্রান্স) থেকে 
৩১ জুলাই ২০২৪, ১৮:২৯আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৮:৫৩

প্যারিসে আজও উষ্ণতম একটি দিন। ইনভেলিডসের আর্চারি মাঠে প্রচণ্ড গরমের মধ্যে বাংলাদেশের একমাত্র আর্চার সাগর ইসলাম নিশানাভেদের লড়াইয়ে নেমে হতাশই করেছেন। প্রথম রাউন্ডের বাধাই পার হতে পারেননি রাজশাহী থেকে উঠে আসা আর্চার। টোকিও অলিম্পিকে রুপা জয়ী মাউরো নেসপোলির কাছে ৬-০ সেট পয়েন্ট হেরে বিদায় নিতে হয়েছে। তিন বছর আগে টোকিওতে বাংলাদেশি তারকা আর্চার রোমান সানা দ্বিতীয় রাউন্ডে উঠেছিল, কিন্তু সেই পথে হাঁটতে পারেননি সাগর।

রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টটি পাঁচ সেটের লড়াই হলেও বেশি দূর খেলা গড়ায়নি। প্রথম তিন সেটেই ফল নিষ্পত্তি হয়ে যায়। বাকি দুই সেট আর খেলার প্রয়োজন হয়নি।

ইতালিয়ান মারিও টোকিও অলিম্পিকে রৌপ্যজয়ী আর্চার। প্রথম সেটেই নিজেকে চিনিয়েছেন। তিনটি তিরেই দশ স্কোর করেছেন। সেখানে সাগরের স্কোর  ৮, ৯ ও ১০ । 

দ্বিতীয় সেটে একটু প্রতিদ্বন্দ্বিতা হয়। যদিও মারিও একটু খারাপ করেন। ৩ শটে ২৭ স্কোর আসে। সেখানে সাগর করেন ২৬ স্কোর। প্রথম দুই শটে দুই জনের সমান ১৭ ছিল। শেষ শটে সাগর ৯ আর মারিও ১০ করলে দ্বিতীয় সেটেও হারেন সাগর।

ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেটে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সাগরের। তৃতীয় সেটে অলিম্পিকে পদকজয়ী আর্চার তেমন সুযোগ দেননি, ২৯ স্কোর করেন। সাগর ২৫ স্কোর করলে অলিম্পিক স্বপ্ন সেখানেই শেষ। 

২০১৯ সালের জুন মাসে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রোমান সানা ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে ইতালির মাউরো নেসপোলিকে হারিয়েছিলেন। মাঝে হাকিম আহমেদ রুবেলের পর সাগর ইসলামও পারলেন না জয়ের ধারাবাহিকতা রাখতে।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক