অলিম্পিকে হতাশ করে ‘বিস্ফোরণ’ ঘটালেন ইমরানুর! 

তানজীম আহমেদ, প্যারিস (ফ্রান্স) থেকে 
০৩ আগস্ট ২০২৪, ১৭:১৭আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৭:১৭

প্যারিস অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে বাছাইয়ে ২৫ তম হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তবে বিদায় নিয়ে মিক্সড জোনে এসে যেন বিস্ফোরণ ঘটালেন ৩১ বছর বয়সী অ্যাথলেট।
চোট নিয়ে আজ দৌড়েছেন। শুধু তাই নয়, চোটের কারণে আগেই নাকি অলিম্পিক গেমসে খেলতে অপারগতাও প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু ফেডারেশন তাতে কোনও কর্ণাপত করেনি। এমনটা শোনা গেছে ইমরানের কাছ থেকেই। 

গত মার্চে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে চোট পান ইমরানুর। এপ্রিলে ইমরানুর অনুশীলন করতে গেলে তলপেটের পেশি ছিড়ে যায় তার। তখনই বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনকে অলিম্পিকে না খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু ঢাকা থেকে খেলার জন্য বলা হয়। এরপর থেকে ইমরানুর ছিলেন রিহ্যাবে। গত তিন সপ্তাহ ধরে অনুশীলন করে আজ ট্র্যাকে খারাপ টাইমিং করেছেন।

ইমরানুর দৌড় শেষ করে মিক্সড জোনে দাঁড়িয়ে ৫ জন সাংবাদিকের সামনে বলেছেন, ‘আমি তো আগেই খেলতে চাইনি। ব্রিটিশ কোচ স্টিফেন হাওয়ার্ডও আগেই খেলতে না করেছিলেন। আজ যে টাইমিং করেছি তা আগে কখনও করেছি কিনা মনে করতে পারছি না। খারাপ টাইমিং করে খারাপ লাগছে।’

তবে এই বিষয়ে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু মাঠের বাইরে এসে সবকিছু অস্বীকার করে বলেছেন, ‘ও আমাদের আগে কিছুই জানায়নি যে ওর যে চোট রয়েছে। তানাহলে আমরা কেন ওকে খেলাবো। আমাদের তো অ্যাথলেটের অভাব নেই। আমরা এই বিষয়ে কিছুই জানি না।’

মাঠের বাইরে এসে ফেডারেশনের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বিভ্রান্তও করেছেন। মোবাইলে টাইমিং দেখিয়ে বলে উঠেন ইমরানুর তো দ্বিতীয় রাউন্ড গেছেন! 

পাশে থেকে শেফ দ্য মিশনও বলে উঠে আজ বাংলাদেশ ইতিহাস করেছে! প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠেছে। পরবর্তীতে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তার এক দফা বচসাও হয়ে যায়।

/এফআইআর/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম