প্যারিস অলিম্পিকের দ্রুততম মানব লাইলস

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৪, ০৬:৫২আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৭:০৫

অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে জ্যামাইকার দাপট আবার ভেঙে দিলেন নোয়াহ লাইলস। রবিবার স্তাদে দে ফ্রান্সে জ্যামাইকান প্রতিদ্বন্দ্বীকে ০.০০৫ সেকেন্ডের ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন এই আমেরিকান।

ব্যক্তিগত সেরা ৯.৭৮৪ সেকেন্ডে ফিনিশিং লাইন ছোঁন লাইলস। কিশানে থম্পসন ৯.৭৮৯ সেকেন্ডে রুপা জিতেছেন। যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জয়ী।

লাইলস সাধারণত ২০০ মিটারে দৌড়ান। এবার ১০০ মিটারেও নিজেকে চেনালেন। ২০ বছরে প্রথমবার অলিম্পিকের এই ইভেন্টে আমেরিকাকে সোনা এনে দিলেন তিনি।

তিন বছর আগে টোকিওতে ২০০ মিটারে কানাডার আন্দ্রে ডি গ্রাস ও যুক্তরাষ্ট্রের কেনেথ বেডনারেকের পেছনে থেকে ব্রোঞ্জ জেতেন লাইলস। এবার ক্যারিয়ারের সেরা পারফর্ম করে ১০০ মিটারে সোনা নিশ্চিত করলেন।

গতবারের সোনা জয়ী ল্যামন্ট মার্সেল জ্যাকবস ৯.৮৫ সেকেন্ডে পঞ্চম হয়েছেন। এবারের দৌড় এতই কাছাকাছি হয়েছে যে অষ্টম হওয়া অবলিক সেভিল্লে (৯.৯১) দশ সেকেন্ডের কম সময় নিয়েছেন।

দৌড় শেষে ২৭ বছরের লাইলস বলেছেন, ’আমি চেয়েছিলাম লড়াইটা শক্ত হোক। সবাই ভালো করার প্রস্তুতি নিয়ে এসেছিল৷ আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে, আমি নেকড়েদের মধ্যে সেরা নেকড়ে।'

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী