ম্যারাথন সাঁতারে সোনা জিতে ইতিহাসে রুভেনডাল

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৪, ১৮:১৪আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৮:৩৪

ইতিহাস গড়েছেন নেদারল্যান্ডসের শ্যারন ফন রুভেনডাল। প্রথম নারী খেলোয়াড় হিসেবে মেয়েদের ম্যারাথন সাঁতারে দুটি সোনা জয়ের কীর্তি গড়েছেন তিনি। প্যারিসে ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে সেরা হওয়ার আগে ২০১৬ সালে রিও অলিম্পিকেও সোনা জিতেছিলেন তিনি।   

সোনা জিততে রুভেনডাল সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩ মিনিট ৩৪.২ সেকেন্ড। অস্ট্রেলিয়ার মোয়েশা জনসন ৫.৫ সেকেন্ড পেছনে থেকে জিতেছেন রুপা। ইতালির গিনেভ্রা তাদুয়েচ্চি ব্রোঞ্জ জিতেছেন। অথচ রেসে বেশির ভাগ সময় অগ্রগামী ছিলেন অস্ট্রেলিয়ার মোয়েশা জনসনই। ফাইনাল ল্যাপে জয় ছিনিয়ে নেন ডাচ সাঁতারু।

৩০ বছর বয়সী রুভেনডাল টোকিও অলিম্পিকে রুপা জিতেছিলেন। ২০২২ সালে বুদাপেস্টেরও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তিনি।

প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দূষণ নিয়ে বিতর্কের মাঝে থাকা সেইন নদীতে। দূষণের মাত্রা গ্রহণযোগ্য ছিল বলেই এটা করা সম্ভব হয়েছে। তার পরেও আয়োজকদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে আছে এটি!

/এফআইআর/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি