প্রথম অলিম্পিক সোনা, বতসোয়ানায় সাধারণ ছুটি ঘোষণা

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৪, ১৫:০৪আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৫:১৪

লেতসাইল তেবোগো ইতিহাস গড়লেন। প্যারিস অলিম্পিকে জিতলেন সোনা। তার এই সাফল্য উদযাপন করতে বতসোয়ানায় শুক্রবার বিকালে সাধারণ ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। বৃহস্পতিবার প্যারিসে ২০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন ২১ বছর বয়সী অ্যাথলেট।

যুক্তরাষ্ট্রের দুই স্প্রিন্টার কেনি বেডনারেক ও নোয়াহ লাইলসকে পেছনে ফেলে আফ্রিকার প্রথম ও ইতিহাসের পঞ্চম দ্রুততম ২০০ মিটার স্বর্ণজয়ী হলেন তেবোগো।

নিজের জুতোয় মায়ের জন্মতারিখ লিখে ট্র্যাকে দৌড়েছেন তেবোগো। গত মে মাসে তার মা চিরবিদায় নিয়েছেন। তাকেই উৎসর্গ করেছেন এই সাফল্য।

প্রেসিডেন্ট মোকগিতসি মাসিসি এক্স-এ লিখেছেন, ‘মাননীয় প্রেসিডেন্ট মাসিসি সকল জনগণের পক্ষ থেকে লেতসাইলকে সাধুবাদ জানান। তার প্রয়াত মাকেও অশেষ ধন্যবাদ।’

মাসিসি আরও জানান, তেবোগোর এই অভাবনীয় অর্জনের কারণে জাতি সাধারণ ছুটির দাবিদার, যাতে করে তারা এই সাফল্য উদযাপন করতে পারেন।

বতসোয়ানা প্রেসিডেন্ট বৃহস্পতিবার বলেছিলেন, টিভির সামনে ছিলেন তিনি। তেবোগো ১৯.৪৬ সেকেন্ডে ফিনিশিং লাইন ছোঁয়ার পর তিনি নির্বাক হয়ে গিয়েছিলেন। উদযাপনের জন্য চিৎকার করতে পারছিলেন না।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী