কাবাডি ফেডারেশন থেকে সাধারণ সম্পাদককে অপসারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৩

ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদকও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট পুলিশের চাকরি থেকে অবসর দেওয়া হয় তাকে। এবার ফেডারেশনের দায়িত্ব থেকেও অপসারিত হলেন তিনি।

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই খবর জানানো হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে কাবাডি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদককে অপসারণ করা হয়েছে।

হাবিবুর রহমান ২০১৬ সালে প্রথমে অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হন। চার বছর পর ২০২০ সালে নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ওই কমিটির হাত ধরে ২০২১ সালে প্রথমবার আয়োজিত হয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের