বুদাপেস্টে ছেলেরা ড্র করলেও জিতেছে মেয়েরা

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৮

হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম ফিদে দাবা অলিম্পয়াডের সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল স্লোভাকিয়ার সঙ্গে ২-২ গেম পয়েন্টে ড্র করেছে। মেয়েদের বিভাগে বাংলাদেশ ২.৫-১.৫ গেম পয়েন্টে ডোমেনিকান রিপাবলিককে হারিয়েছে।

একদিন বিরতির পর গতকাল বুধবার সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান গাজিক ভিক্টরকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে আন্তর্জাতিক মাস্টার দ্রুসকা জুরাজ ও আন্তর্জাতিক মাস্টার কস্টলানস্কি সেবাস্টিয়ান লুকাসের সঙ্গে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব আন্তর্জাতিক মাস্টার সাহিদি সামিরের কাছে হেরে যান।

মহিলা বিভাগে আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ যথাক্রমে গোনজালেজ পেগুয়ারপো মেরি লোলি ও ক্যান্ডিডেট মাস্টার  রামিরেজ লুজোন ফ্রানচেসকাকে পরাজিত করেন।

ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ফিদে মাস্টার ক্যাস্টিলোয়ন পেনা পেট্রিসিয়া ইভারিস্টারের সঙ্গে ড্র করেন। ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ফিদে মাস্টার দিয়াজ কেসার উইলসাইডা পিরেনলির কাছে হেরে যান।

সপ্তম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ মহিলা দল ৯ পয়েন্ট এবং বাংলাদেশ ওপেন দল ৮ পয়েন্ট পেয়েছে।  আজ (বৃহস্পতিবার) অষ্টম রাউন্ডে বাংলাদেশ ওপেন দল কাজাকস্থানের সঙ্গে ও বাংলাদেশ মহিলা দল সুইডেনের সঙ্গে খেলবে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী