এশিয়ান যুব আর্চারির ফাইনালে বাংলাদেশের আলিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৭

২৭ সেপ্টেম্বর চীনা তাইপেতে শুরু হয়েছে এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশ নিচ্ছে বাংলাদেশের আর্চাররা। এর মধ্যে আজ রবিবার ছেলেদের অনূর্ধ্ব-২১ রিকার্ভ ইভেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ।

সেমিফাইনালে আলিফ ৭-১ সেট পয়েন্টে ইরানের মোহাম্মাদ হোসেন আসল গোলশানিকে হারিয়েছেন। আগামী ১ অক্টোবর সোনার লড়াইয়ে আলিফ মুখোমুখি হবেন স্বাগতিক দলের হুয়াং লি-চেংয়ের। 

এই ইভেন্টে আরও অংশ নিয়েছিলেন বাংলাদেশের মিয়া মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ সাগর ইসলাম। কিন্তু কেউই সফল হতে পারেননি। রাকিব প্রথম রাউন্ডে ফিলিপাইনের কেইথ রেনিয়ান নাউইয়ের কাছে হেরে বিদায় নিয়েছেন। সাগর ইসলাম কোয়ার্টার ফাইনালে হেরেছেন হুয়াং লি-চেংয়ের কাছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের