পুনর্গঠন করা হলো ক্রীড়াঙ্গনের সার্চ কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৪, ২১:৪৪আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ২১:৫০

ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্দেশ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্চ কমিটি গঠনের এক মাস পরই তা পুনর্গঠিত হয়েছে। বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলামকে কমিটির সদস্য করা হয়েছে। অব্যাহতি দেওয়া মহিউদ্দিন বুলবুলের জায়গায় বসেছেন তিনি।

ক্রীড়া মন্ত্রণালয় গত ২৯ আগস্ট পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছিল, যার অন্যতম সদস্য বুলবুলের কর্মকাণ্ডে সরকার বিব্রত হয়ে কারণ দর্শানো নোটিশ দেয়। তার ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়। সপ্তাহখানেকের মধ্যেই সেই শূন্যস্থান পূরণ করা হলো বিকেএসপি পরিচালককে যুক্ত করে। 

এই সার্চ কমিটির আহ্বায়ক সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানা। অন্য সদস্যরা হলেন সাবেক হকি খেলোয়াড় অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এমএম কায়সার ও বিকেএসপির বর্তমান মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী