হাঙ্গেরিতে নীড়ের সঙ্গে ড্র করে চতুর্থ ফাহাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৪, ২১:৪৬আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ২১:৪৬

হাঙ্গেরির বুদাপেস্টে ফার্স্ট সাটার-ডে গ্র্যান্ড মাস্টারস দাবায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৯ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে রানার-আপের জন্য টাই করে টাইব্রেকিংয়ে চতুর্থ হয়েছেন।

ফিদে মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছেন। আন্তর্জাতিক মাস্টারস দাবায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে পঞ্চম হয়েছেন।

অনুর্ধ্ব-২২৫০ রেটিং ইভেন্টের নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৯ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে পঞ্চম হয়েছেন।

নবম বা শেষ রাউন্ডের খেলা  হয়। নবম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টারস ইভেন্টে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদে মাস্টার মনন রেজা নীড়ের সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টারস দাবার নবম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের প্রিয়ানস দাসের সঙ্গে ড্র করেন। রেটিং দাবার নবম রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হাঙ্গেরির আন্তর্জাতিক মাস্টার সালানসি এমিলকে হারান।

গ্র্যান্ডমাস্টারস দাবায় বেলেরুশের গ্র্যান্ডমাস্টার কোভালেভ আন্দ্রেই ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। আন্তর্জাতিক মাস্টারস দাবায় ভারতের আন্তর্জাতিক মাস্টার সি জি আর কৃষ্ণান  এবং রেটিং দাবায় মার্কিন যুক্তরাস্ট্রের কোকি এরিখ সাড়ে ছয় পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন।  

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী