২১ অক্টোবর দাবা দিয়ে শুরু ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৪, ১৬:৪৮আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৬:৪৮

আগামী ২১ অক্টোবর দাবা দিয়ে শুরু হচ্ছে ওয়ালটন ডিআরইউ ক্রীড়া উৎসব। এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আজ শনিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডিআরইউ'র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ক্রীড়া উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন।

ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কার্য নির্বাহী সদস্য সাঈদ শিপন ও রফিক মৃধা।

এবারের আয়োজনে পুরুষ সদস্যদের জন্য ১০টি ইভেন্ট দাবা, ক্যারম (একক), অকশন ব্রিজ, কল ব্রিজ, রামি, অ্যাথলেটিকস (২০০ মিটার) গোলক নিক্ষেপ, সাঁতার, আর্চারি ও শ্যুটিং অনুষ্ঠিত হবে।

নারী সদস্যদের জন্য ৫টি ইভেন্ট অ্যাথলেটিকস (১০০মিটার), ক্যারম (একক), লুডু, শ্যুটিং ও সাঁতার অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদকে আর্থিক পুরস্কার প্রদান করা হবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের