মহিলা কলেজ রাগবির শিরোপা জিতেছে ইডেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৬, ২১:০৬আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২১:০৯

মহিলা কলেজ রাগবির শিরোপা জিতেছে ইডেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং সুইস বেকারি’র পৃষ্ঠপোষকতায় সুইস বেকারি মহিলা কলেজ রাগবির শিরোপা জিতেছে ইডেন মহিলা কলেজ ।
আজ মঙ্গলবার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ইডেন মহিলা কলেজ ২৬-০০ পয়েন্টে কবি নজরুল সরকারি কলেজকে পরাজিত করে। রাউন্ড রবিন লিগের সর্বোচ্চ পয়েন্টধারী ইডেন মহিলা কলেজ দুই খেলায় ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। কবি নজরুল সরকারি কলেজ দুই খেলায় ৩ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় এবং সেন্ট্রাল উইমেন্স কলেজ তৃতীয় স্থান অধিকার করে।
দিনের অন্যান্য খেলায় কবি নজরুল সরকারি কলেজ ১০-০৫ পয়েন্টে সেন্ট্রাল উইমেন্স কলেজকে ও ইডেন মহিলা কলেজ ৭-০ পয়েন্টে সেন্ট্রাল উইমেন্স কলেজকে হারিয়ে দেয়।
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ইডেন মহিলা কলেজের ৮নম্বর জার্সিধারী খেলোয়াড় আসমা।  

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া পরিদপ্তরের যুগ্ম সচিব  মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের  উপ-পরিচালক ফারহানা হক। বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, যুগ্ম সম্পাদক মজিবুর রহমান, টুর্নামেন্ট কমিটির সম্পাদক পারভিন নাছিমা নাহার(পুতুল) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের