রেটিং দাবায় তাহসিন জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ নভেম্বর ২০২৪, ১৪:২১আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৪:২৩

পাওয়ায় চেস ক্লাবের আয়োজনে এবং সাবেক মেরিন চীফ ইঞ্জিনিয়ার মো. রফিকুল হাসানের পৃষ্ঠপোষকতায় শহীদ ডা. রাইসুল হাসান নোমান ইনভাইটেশনাল রেটিং চেস টুর্নামেন্টে তাজওয়ার জিয়া চ্যাম্পিয়ন হয়েছেন। 

৯ রাউন্ড রবিন লিগ পদ্ধতির আমন্ত্রণমূলক এই দাবা প্রতিযোগিতায় ২ জন আন্তর্জাতিক মাস্টার, ৭ জন ফিদে মাস্টারসহ ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। যারা প্রায় সবাই বর্তমান ও সাবেক জাতীয় দাবাড়ু। 

ফাইনাল রাউন্ড শেষে ফিদে মাস্টার তাহসিন ৯ রাউন্ডে ৬টি জয় এবং ৩টি ড্র করে ৭.৫ পয়েন্ট পেয়েছেন।

জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন সাকলাইন মোস্তফা সাজিদ ৯ রাউন্ডে ৩টি জয় এবং ৬টি ড্র নিয়ে ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত রানারআপ হন। 

আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন ৯ রাউন্ডে ৩টি জয় এবং ৬টি ড্র নিয়ে ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পয়েন্টে ৩য় স্থান অর্জন করেন। 

আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ এবং ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ ৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং  পঞ্চম স্থান লাভ করেন। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ফিদে মাস্টার তৈয়বুর রহমান সুমন। আরও উপস্থিত ছিলেন পন পাওয়ার চেস ক্লাবের সভাপতি আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, উপদেষ্টা তাসমিন রহমান লাবণ্য এবং ক্লাবের অন্যরা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী