ভারতে পঞ্চম শিরোপা পেলেন বাংলাদেশের জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ নভেম্বর ২০২৪, ১৬:০১আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৬:০১

ভারতের পেশাদার গলফে বাংলাদেশের জামাল হোসেন মোল্লা সাফল্য পেয়েই যাচ্ছেন। শনিবার  ইন্ডিয়ান ওয়েল সার্ভো মাস্টার্স গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। আসামের দিগবই গলফ কোর্সে ৪ রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের এই গলফার। ভারতের পিজিটিআই টুর্নামেন্টে এটা জামালের পঞ্চম শিরোপা।

পারের চেয়ে ১১ শট কম খেলে যৌথভাবে রানার্স আপ হয়েছেন ভারতের গৌরব প্রতাপ সিং, কপিল কুমার, শচীন বৈশ্য ও দিব্যানুশ দুবে। টুর্নামেন্টে বাংলাদেশের আরেক গলফার আকবর হোসেন পারের চেয়ে ৪ শট কম খেলে যৌথভাবে ১৮তম হয়েছেন।

আসামে প্রতিটি রাউন্ডেই জামাল দারুণ খেলেছেন। প্রথম রাউন্ডে ৪টি বার্ডি করেছেন, খেলেননি কোনও বগি শট। দ্বিতীয় রাউন্ডে ছিলেন সবচেয়ে সফল। এ রাউন্ডে তিনি ৮টি বার্ডির বিপরীতে মাত্র একটি বগি শট খেলেছেন। তৃতীয় রাউন্ড অবশ্য খুব ভালো হয়নি। তবে এদিন ৪টি বার্ডি ও ২টি বগির পাশাপাশি একটি ডাবল বগিও করেন তিনি। আর শনিবার শেষ রাউন্ডে জামাল খেলেন ৫টি বার্ডি ও ৩টি বগি শট। তারপরও সব মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

টুর্নামেন্টের প্রাইজমানি ৮৫ লাখ ভারতীয় রুপি।  চ্যাম্পিয়ন হয়ে জামাল পাচ্ছেন ১২ লাখ ৭৫ হাজার রুপি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী