শ্রীলঙ্কা, নেপাল, ভারতের বিপক্ষে ‘টেস্ট সিরিজ’ খেলতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:২৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:২৬

আগামীকাল  বৃহস্পতিবার শুরু হচ্ছে বিজয় দিবস কাবাডি। শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই টুর্নামেন্টে ছেলে ও মেয়ে উভয় দল অংশ নেবে। এখান থেকে দল গঠন করে শ্রীলঙ্কা, নেপাল ও ভারতের বিপক্ষে পর্যায়ক্রমে টেস্ট (৫ ম্যাচ) সিরিজ খেলার লক্ষ্য।

আজ বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচবাংলা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ও আয়োজক কমিটির সম্পাদক আব্দুল হক। 

প্রতিযোগিতায় নারী বিভাগে অংশগ্রহণ করছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ, নড়াইল জেলা, ফরিদপুর জেলা ও জয়পুরহাট জেলা দল। পুরুষ বিভাগে অংশগ্রহণ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

নারী ও ছেলে দুই বিভাগেই প্রাথমিক পর্বের খেলা হবে গ্রুপ ভিত্তিতে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে। দুই বিভাগের সেমিফাইনাল বিজয়ী শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে। ২৪ ডিসেম্বর দুই বিভাগের ফাইনাল হবে। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেছেন, ‘বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় দল গঠনে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। ফেব্রুয়ারিতে আমরা টেস্ট (৫ ম্যাচ) সিরিজ খেলতে চাই। এ জন্য শ্রীলঙ্কা এবং নেপালের সঙ্গে আলোচনা চলছে। ভবিষ্যতে ভারতের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ। এছাড়া মেয়েদের বিশ্বকাপ আছে। তাদেরও প্রস্তুতি শুরু হবে একসঙ্গে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান