নারী ও পুরুষ অ্যাথলেটদের মধ্যে বেতন বৈষম্য কমানোর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৪, ১৬:২২আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:০১

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-এর মাধ্যমে ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইনের অংশ হিসেবে শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার অডিটরিয়ামে ক্রীড়াঙ্গনের অংশীজন সম্মিলন হয়েছে। যেখানে অনেক ডিসিপ্লিনের সাবেক-বর্তমান খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংগঠকরা উপস্থিত ছিলেন। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এই উদ্যোগে সহযোগিতা করেছে।

খেলাধুলায় নারী ও তরুণদের নানা সমস্যা ও অগ্রসরতার বাধা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলন। তার প্রবন্ধের ভিত্তিতে ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, নারী ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন, সাবেক শ্যুটার সাবরিনা সুলতানা, শারমিন আক্তার রত্না, ক্রীড়া সংগঠক ডালিয়া আক্তার, মাহমুদা অনন্যা, স্কোয়াশ কোচ মারজান আক্তার, সাংবাদিক নীলা হাসান ও খেলবেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও গতিতেই সুস্বাস্থ্য প্রচারণার বাস্তবায়ন সহযোগী কাজী সাবির বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. সামন হোসেন। 

দাবা সংগঠক মলি

এরপর ক্রীড়াঙ্গনের অংশীজন সম্মিলন থেকে সামিট ডিক্লারেশন উপস্থাপন করেন সাবেক ব্যাডমিন্ট চ্যাম্পিয়ন ও ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন্নাহার ডানা। যেখানে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি অলিম্পিক চার্টার মেনে প্রতিটি ক্রীড়া ফেডারেশন-সংস্থা, বিভাগ-জেলা-উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে। সঙ্গে নারী ও পুরুষ অ্যাথলেটদের মধ্যে বেতন বৈষম্য ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। নারীদের দলগত বা ব্যক্তিগত খেলায় নারী ম্যানেজার নিশ্চিত করার দাবি তোলা হয়েছে। 

এক ফাঁকে সবাই মিলে ক্রীড়াবিদদের জন্য, খেলার পরিবেশ ও খেলার সংস্কৃতিভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে শপথ পাঠ করান বাংলাদেশ অনুর্ধ্ব-২০ ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার,  দাবার নারী জাতীয় চ্যাম্পিয়ন ওয়ালিজা আহমেদ ও জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন সাদিয়া রহমান মৌ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের