নীড়-ফাহাদদের জন্য বিসিবির কাছে ১ কোটি টাকা সাহায্যের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ১৮:১৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:১৪

বাংলাদেশের দুই প্রতিশ্রুতিশীল দাবাড়ু ফাহাদ রহমান ও মনন রেজা নীড়। দুজনেই আন্তর্জাতিক মাস্টার। গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য লাইনে রয়েছেন। এ বছর তাদের গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য দাবা ফেডারেশন বিদেশি কোচের অধীনে অনুশীলন ছাড়াও একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠাতে চাইছে। এরজন্য বড় পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ১ কোটি টাকা চেয়ে আবেদন করেছে দাবা ফেডারেশন।

শুধু দুজন দাবাড়ুই নন, অন্য যারা দাবাড়ু আছেন, তাদের নিয়েও রয়েছে পরিকল্পনা। ছেলে ও মেয়েদের জন্য টুর্নামেন্ট তো হবেই। বিদেশি কোচও থাকবে সবার জন্য। পুরো পরিকল্পনা লিখিত আকারে বিসিবির কাছে পাঠানো হয়েছে। দাবা ফেডারেশন আশাবাদী, বিসিবি তাদের সাহায্য করবে।

বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে বিসিবি সবচেয়ে ধনী। অতীতে দেখা গেছে বিসিবি অন্য ফেডারেশন কিংবা খেলোয়াড়-সংগঠকদের সাহায্য করেছে। তাই দাবা ফেডারেশনও আশাবাদী, গ্র্যান্ডমাস্টার তৈরিতে বিসিবি তাদের পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করবে।

দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান সুমন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা দাবার উন্নয়নে বড় পরিকল্পনা হাতে নিয়েছি। সেই আলোকে গ্র্যান্ডমাস্টার তৈরির জন্য বিসিবির কাছে এক কোটি টাকার সাহায্য চাওয়া হয়েছে। এই অর্থ পেলে দাবাড়ুদের বিদেশি কোচদের দিয়ে অনুশীলন ছাড়াও তাদেরকে একাধিক টুর্নামেন্টে পাঠানো হবে। যাতে করে ফাহাদ কিংবা নীড় দ্রুত গ্র্যান্ডমাস্টার  হতে পারে। এছাড়া অন্য যারা আছে, তাদের নিয়েও রয়েছে পরিকল্পনা। আশা করছি বিসিবি আমাদের ডাকে সাড়া দেবে। আমরা সেই আশায় আছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের