খো খো বিশ্বকাপে পদক জয়ের লক্ষ্য বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ২৩:২২আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২৩:২২

প্রথমবার খো খো বিশ্বকাপ হতে যাচ্ছে ভারতের দিল্লিতে। এই টুর্নামেন্টে বাংলাদেশও আছে। আগামী ১৩ থেকে ১৯ জানুয়ারি নারী ও পুরুষ দুই বিভাগেই অংশগ্রহণ করছে তারা।

২০১৬ ও ২০১৯ সালের এসএ গেমসে বাংলাদেশ খো খো–তে রৌপ্য পদক জিতেছে। এশিয়ান খো খো–তে বাংলাদেশ চারে হলেও বিশ্বকাপ পদকে চোখ বাংলাদেশের।

বিশ্বকাপে অংশগ্রহণ উপলক্ষে আজ বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে খো খো ফেডারেশন সংবাদ সম্মেলনের আয়োজন করে। ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল দেশের দুই দলের লক্ষ্য রৌপ্য বলে জানিয়েছেন।  

বিশ্বকাপের দুই বিভাগেই ২৩টি করে দেশ অংশ নিচ্ছে। মেয়েদের বিভাগে ১৪ জানুয়ারি ভুটানের বিপক্ষে বাংলাদেশের খেলা। পরের দিন জার্মানি ও নেপাল এবং ১৬ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ছেলেরাও প্রথম ম্যাচ খেলবে ১৪ জানুয়ারি, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। পরের দিন পোল্যান্ড, ১৬ জানুয়ারি দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ছেলেরা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের