জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট হ্যাকড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৩২আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ২২:০০

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওয়েবসাইট (nsc.gov.bd) হ্যাকড হয়েছে। ‘সাইবার ফোর্স সনাতনী’ নামের হ্যাকারদের একটি গ্রুপ এর দায় স্বীকার করেছে।

মঙ্গলবার বিকেলে ক্রীড়া পরিষদের ওয়েবসাইট ভিজিট করলে দেখা যায়, সাইটটি হ্যাক করা হয়েছে। হ্যাকাররা ওয়েবসাইটে লিখেছেন, ‘হ্যাকড বাই সাইবার ফোর্স সনাতনী’।

এছাড়া হিন্দু ধর্ম এবং হিন্দু দেবদেবীদের প্রতি শ্রদ্ধা করার বার্তা দিয়েছে হ্যাকাররা। সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ না হলে দেশের সব সরকারি ওয়েবসাইট হ্যাক করারও হুমকি দিয়েছে তারা।

এ ব্যাপারে জানতে চাইলে এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম বলেছেন, 'আমাদের ওয়েবসাইট হ্যাকড হয়েছে। আমরা এটা পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে সব ঠিক হয়ে যাবে।'

অবশ্য রাত সাড়ে ৯টায় ওয়েবসাইটের সমস্যা সমাধানের কথা জানান আমিনুল, ‘আলহামদুলিল্লাহ, ওয়েবসাইটের সমস্যার সমাধান হয়েছে। কিছু তথ্য হারিয়ে গেছে। কিন্তু আমরা সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী