বিকেএসপিতে আন্তর্জাতিক অ্যাথলেটিকসের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৫, ২১:১৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ২১:১৫

আজ মঙ্গলবার বিকেএসপিতে ‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ষষ্ঠ বিকেএসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা। সকালে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব:) ড. মো. নাঈম আশফাক চৌধুরী রঙ বেরঙয়ের বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। 

প্রতিযোগিতার শুরুতেই বিকেএসপির অ্যাথলেটরা তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। বালিকা ৮০০ মিটার ইভেন্টে বিকেএসপির সুমাইয়া ও সুহানা আক্তার প্রথম ও দ্বিতীয় এবং নেপালের আসমিতা ভূজেল তৃতীয় স্থান লাভ করেন। 

বালক ৮০০ মিটার ইভেন্টেও বিকেএসপির নিয়ামুল শেখ প্রথম, সামি ইসলাম সানি দ্বিতীয় এবং রাজশাহীর ইফাদ আলী তৃতীয় হন।

প্রতিযোগিতায় বিকেএসপি  ছাড়াও দেশের সকল বিভাগীয় ও নেপালের একটি দল অংশগ্রহণ করছে। দুই দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ১৫০ জন অ্যাথলেট ২৫টি ইভেন্টে ৭৫টি পদকের জন্য মুখোমুখি হবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের