বিশ্বের বড় ট্রেনিং সেন্টারের আদলে চট্টগ্রামে আর্চারির স্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প! 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৯

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসবে শামিল হয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। আগের ৭টি জেলায় সফল সমাপ্তির পর চট্টগ্রামেও দিনব্যাপী ছিল নানা আয়োজন। 

সকালে চট্টগ্রামের সার্কিট হাউস থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে এম এ আজিজের আউটার স্টেডিয়ামে র‌্যালি শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারুণ্যের উৎসবে আর্চারির দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলসহ অন্যরা। 

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামে আর্চারির একটা স্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনে ফেডারেশনের পরিকল্পনার কথা জানান চপল। বিশ্বের বড় বড় ট্রেনিং সেন্টারের আদলে প্রাকৃতিক পরিবেশ ঘেরা স্থানে প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের প্রস্তাব দিয়েছেন তিনি।

প্রকল্প বাস্তবায়নে বিভাগীয় কমিশনারের কাছে সহযোগিতা চেয়েছেন। সরকারি সব নিয়ম মেনেই জমির বরাদ্দ পেতে চায় আর্চার ফেডারেশন। এছাড়া চট্টগ্রামে আর্চারি জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনে ইচ্ছার কথা জানানো হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন আর্চারির উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 

আর্চারি প্রতিযোগিতায় ১৭ জন আর্চার অংশ নেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে লিটন জিতেছেন সোনা। তামিম রৌপ্য ও আদনান ব্রোঞ্জ জয় করেন। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের