দ্রুততম মানব ইসমাইল, দ্রুততম মানবী শিরিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৭

চারবারের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। কিন্তু লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা ইমরানুর রহমান আসার পর আর আধিপত্য ধরে রাখতে পারেননি। এবার ইমরানুর অংশ না নেওয়ায় ইসমাইলের ভাগ্য খুলে গেছে। জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে সোমবার বিকালে ছেলেদের বিভাগে পঞ্চমবারের মতো দ্রুততম মানবের সোনার পদক জিতেছেন ইসমাইল। মেয়েদের মেধ্যে শিরিন আক্তারের প্রতিদ্বন্দ্বী এখনও কেউ হয়ে উঠতে পারেননি। তিনি দ্রুততম মানবীর মুকুট ধরে রেখেছেন। 

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সোমবার ১০ দশমিক ৬১ সেকেন্ড টাইমিং করে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহনীর ইসমাইল। তিনি পেছনে ফেলেছেন একই দলের রাকিবুল হাসানকে, ১০ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন রাকিবুল।

সবশেষ ২০২২ সালের আসরে দ্রুততম মানবের মুকুট জিতেছিলেন ইসমাইল। বাংলাদেশ সেনাবাহিনীর জুবাইল ইসলাম ১০ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। এই তিনজনের বাইরে ১১ সেকেন্ডের নিচে দৌড় শেষ করেছেন কেবল আর একজন; সেনাবাহিনীর মোহাম্মদ তারেক। তিনি ১০ দশমিক ৯৭ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন। 

মেয়েদের বিভাগে ১২ দশমিক ০১ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবীর মুকুট জিতেছেন শিরিন আক্তার। গত আসরে ১২ দশমিক ১১ সেকেন্ড টাইমিং করে শিরিন সেরা হয়েছিলেন। এবারও সতীর্থ সুমাইয়া দেওয়ানকে (১২ দশমিক ১৫ সেকেন্ড) পেছনে ফেলেছেন তিনি।

এই বিভাগে তৃতীয় হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আজমি খাতুন; তিনি দৌড় শেষ করেন ১২ দশমিক ৫০ সেকেন্ডে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী