না ফেরার দেশে আবাহনীর সাবেক খেলোয়াড় নাঈম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৫

আবাহনী লিমিটেডের সত্তর দশকের ফুটবল ও হকি খেলোয়াড় মো. হোসেন নাঈম আর নেই। আজ মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন। 

নাঈম ১৯৭৩ সাল থেকে আবাহনী হকি দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। হকির পাশাপাশি ফুটবলও খেলতেন। যদিও হকি অঙ্গনেই তার পরিচিতি বেশি। 

নাঈমরা তিন ভাই। অন্য দুই ভাই মোহাম্মদ মহসীন ও এহসান নাম্মীও আবাহনীর জার্সি পরেছেন। আবাহনী হকি দলের দ্বিতীয় অধিনায়ক নাম্মী। সত্তর দশক থেকে তিন যুগের বেশি সময় দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। বড় ভাই নাঈমের খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার খুব বেশি লম্বা হলেও পরবর্তীতে ফুটবল ও হকি দলে কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন কিছু দিন। 

নাঈমের মৃত্যুতে আবাহনী ক্লাবের সাবেক খেলোয়াড় ও কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।

নাঈমের আরেক ভাই মহসীন মারা গেছেন আগেই। এখন শুধু বেঁচে আছেন নাম্মী।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী