গ্র্যান্ডমাস্টার জিয়া স্মৃতি দাবায় ছেলে চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৮

বাংলাদেশের অন্যতম সেরা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। গত বছর জুলাইয়ে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ খেলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার স্মরণে দাবা ফেডারেশনের সহযোগিতায় সেন্ট যোসেফ ওল্ড বয়েজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও পন পাওয়ার চেজ ক্লাবের আয়োজনে  গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা হয়ে গেলো। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন প্রয়াত জিয়ার একমাত্র সন্তান ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার। 

৯ খেলায় তাহসিন সাত পয়েন্ট পেয়েছেন। আরেক ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদের পয়েন্টও সাত। টাইব্রেকিং পদ্ধতিতে মুখোমুখি লড়াইয়ে তাহসিন সাকলাইনকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন। আরেক দাবাড়ু জাভেদের খেলাও চলছে। তিনি জিতলে তার পয়েন্টও সাত হবে। এই তিন জনের সম্মিলিত মুখোমুখিতে তাহসিনই এগিয়ে, ফলে তার শিরোপা নিশ্চিতই। 

বাবার নামের টুর্নামেন্টে ছেলে চ্যাম্পিয়ন। তাই  আবেগে আপ্লুত তাহসিন, ‘অন্য সব টুর্নামেন্টের চেয়ে এই টুর্নামেন্ট অবশ্যই আমার জন্য ভিন্ন। পুরো কক্ষেই বাবার ছবি দেওয়া। বাড়তি আবেগ কাজ করেছে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় অনেক বেশি ভালো লাগছে।’ 

জিয়ার ছেলে আগামীকাল বিশ্ব জুনিয়র দাবা টুর্নামেন্ট খেলতে মন্টেনেগ্রোর উদ্দেশে রওনা হবেন।  প্রতিযোগিতার আগে এই চ্যাম্পিয়নশিপ তাকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে, ‘একটি বৈশ্বিক টুর্নামেন্টের আগে বাবার নামে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলাম। মানসিকভাবে বেশ চাঙ্গা থেকেই বিশ্ব জুনিয়র দাবা খেলতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী