তৃতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২

নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের কাবাডি সিরিজে মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। পল্টন ময়দানে তৃতীয় ম্যাচে ৪২-৩৭ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। আগের ম্যাচের মতো আজকের ম্যাচও দারুণ উত্তেজনা ছড়িয়েছে। 

দ্বিতীয় ম্যাচে দারুণ জয়ের পর তৃতীয় ম্যাচের শুরু থেকে নেপালকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখা গেছে। প্রথমেই দুই পয়েন্ট আদায় করে নেয় তারা। আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশও পয়েন্ট সংগ্রহের দিকে মনযোগী হয়। প্রথমার্ধেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের। মাত্র তিন পয়েন্টের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধে ২০-১৭ পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিক দল। 

দ্বিতীয়ার্ধেও লিড ধরে ম্যাচে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। তবে ম্যাচে প্রথম লোনা পায় নেপাল। এক সময় ব্যাবধান কমিয়ে ম্যাচে এগিয়েও যায় তারা। বাংলাদেশও ঘুরে দাঁড়ায়। এক সময় নেপাল এগিয়েছে। আবার প্রতিপক্ষকে টপকে বাংলাদেশও লিড নিয়েছে। সিরিজে এগিয়ে যেতে দুই দলই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তবে ম্যাচের শেষ মিনিটে লোনা সহ চার পয়েন্ট পেয়ে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। নেপাল আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি। 
শেষ পর্যন্ত জয় নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের দিপায়ন গোলদার। 

কাল বুধবার একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় শুরু হবে সিরিজের চতুর্থ ম্যাচটি।

/টিএ/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের