আজারবাইজানের দাবাড়ুকে হারালেন তাহসিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ মার্চ ২০২৫, ১৯:২৯আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৯:২৯

মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে বিশ্ব জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ড শেষে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৭ খেলায় ৫ পয়েন্ট অর্জন করে ৯ জন খেলোয়াড়ের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ৭ খেলায় সাড়ে তিন পয়েন্ট অর্জন করেছেন। 

সপ্তম রাউন্ডের খেলায় তাহসিন আজারবাইজানের আন্তর্জাতিক মাস্টার তালিবোভ শিরোগলানকে হারান।

ফিদে মাস্টার তাহসিন কালো ঘুঁটি নিয়ে কুইন্স গ্যাম্বিট ডিকলাইন্ড পদ্ধতিতে আন্তর্জাতিক মাস্টার তালিবোভ শিরোগলানের বিপক্ষে খেলেন। তালিবোভ ২৭, ২৮ ও ২৯ নম্বর চালে পরপর তিনটি দুর্বল চাল দিলে তাহসিন জয়ের অবস্থানে চলে আসেন এবং ৩০ চালে জয়ী হন। 

নীড় এই রাউন্ডে মন্টিনিগ্রোর ফিদে মাস্টার জুরোভিক পিকোর সঙ্গে ড্র করেন। তিনি কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স অবলম্বন করেন, পেনভ এ্যাটাক পদ্ধতির এ খেলায় ৪৩ চালের মাথায় পিকোর সঙ্গে ড্র করেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে