সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আগামী ৩-৫ মে ভারতের ঝাড়খন্ডের রাঁচিতে হবে। প্রতিযোগিতায় বাংলাদেশও অংশ নেবে। অ্যাথলেটিকস দলের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে ৬ মার্চ থেকে আর্মি স্টেডিয়াম আবাসিক প্রস্তুতি শুরু হতে যাচ্ছে।
আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড ট্র্যাক, জিমনেসিয়াম ও প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় ক্রীড়া সরঞ্জামাদি দিয়ে সহায়তা করবে। অ্যাথলেট ও কোচদের থাকা-খাওয়ার ব্যবস্থা আর্মি স্টেডিয়ামের আবাসিক হোস্টেলে করা হয়েছে।
সর্বশেষ ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা থেকে প্রশিক্ষণ ক্যাম্পের জন্য ১৪ জন অ্যাথলেটকে বাছাই করা হয়েছে। এছাড়া ৩ জন কোচ থাকবেন।
১০০ মিটার স্প্রিন্ট: মোহাম্মদ ইসমাইল, রাকিবুল হাসান, জুবাইল ইসলাম, শিরিন আক্তার ও সুমাইয়া দেওয়ান। ৪০০ মিটার: জহির রায়হান। ৪০০ মিটার হার্ডলস: নাজমুল হোসেন রনি ও মাসুদ রানা। ১১০ মিটার হার্ডলস: তানভীর ফয়সাল। ম্যারাথন: আল আমিন। হাই জাম্প: ঋতু আক্তার, মাহফিজুর রহমান। লং জাম্প: সোনিয়া আক্তার ও মাসুদ রানা।








