আর্চারির সাফল্যে সন্তুষ্ট ক্রীড়া উপদেষ্টা, বিশেষ পৃষ্ঠপোষকতা করার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ১৯:৪৬আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৯:৪৬

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নারীদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) পৃষ্ঠপোষকতায় গাজীপুরের টঙ্গিস্থ আর্চারি ট্রেনিং সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কিউট আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্ট। 

দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিকেএসপি, সার্ভিসেস সংস্থা ও ক্লাব মিলে মোট ১২টি দলের ৬৮ জন নারী আর্চার প্রতিযোগিতায় অংশ নেন। মোট চারটি ইভেন্টে হয়েছে প্রতিযোগিতা। একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বিমান বাহিনী একটি স্বর্ণ ও একটি রৌপ্যসহ মোট দুটি পদক জিতে রানার্সআপ হয়েছে। রিকার্ভ প্রসপেক্ট ইভেন্টে স্পাইডার আর্চারি ক্লাবের ইসরাত জাহান তুলনা স্বর্ণ জিতেছেন। 

রিকার্ভ বিগিনার্স ইভেন্টে বিকেএসপির জান্নাতুল নাইমা জিতেছেন স্বর্ণ। এছাড়া রিকার্ভ কমপেটিটিভ ইভেন্টে পুলিশ আর্চারি ক্লাবের ইতি খাতুন এবং কম্পাউন্ড কমপেটিটিভ ইভেন্টে বিমান বাহিনীর বন্যা আক্তার স্বর্ণ জয় করেন। 

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ফারুক ঢালী।

ক্রীড়া উপদেষ্টা তার বক্তব্যে আন্তর্জাতিক পর্যায়ে আর্চারির সাফল্যের কথা তুলে ধরেন। ফেডারেশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন আসিফ, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৫৫টি ফেডারেশন আছে। এর মধ্যে কিছু কিছু ফেডারেশন আমরা খুঁজে বের করেছি যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সম্মান বয়ে এনেছে। তার মধ্যে আর্চারি ফেডারেশন অন্যতম। এখানে পুরুষদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নারীদের সমানতালে এগিয়ে যাওয়ার বিষয়টাকে আরও সুন্দরভাবে সামনে তুলে ধরে। এজন্য আমি আর্চারি ফেডারেশনকে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চাই। কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের নারী আর্চাররা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে বাংলাদেশকে যে অর্জন এনে দিয়েছেন সে জন্য তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আর্চারিসহ অন্যান্য খেলায় আন্তর্জাতিক অঙ্গনে যাদের ভালো সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে সে সব খেলাকে আমরা বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করাও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয় থেকে বাজেটসহ অন্যান্য বিষয়ে এসব ফেডারেশনগুলোকে আমরা সহযোগিতা করবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে