কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান ক্রীড়া উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ মার্চ ২০২৫, ১৭:০৪আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৭:০৪

ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। 

অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বাংলাদেশ নারী দলের সদস্যদের বরণ করে নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব।  নারী দলের এই সাফল্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা অনেক খুশি হয়েছেন বলে জানান, রেজাউল মাকছুদ জাহেদী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব তার বক্তব্যে বলেন, ‘আমাদের নারী কাবাডি দল নিয়ে আমরা গর্বিত। মাননীয় ক্রীড়া উপদেষ্টা অনেক খুশি হয়েছেন নারী দলের এই অর্জনে। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমরা আপনাদের সংবর্ধনা দিচ্ছি। কাবাডির অনেক সম্ভাবনা আছে। বড় বড় দলকে আমরা কীভাবে হারাতে পারি সেই পরিকল্পনা করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আপনাদের সঙ্গে আছে। আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর ফলে আমাদের নারী কাবাডি দল ভালো প্রশিক্ষণের মাধ্যমে আরও অনেক অর্জন এনে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।’

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেছেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে নারী দলের এই সাফল্যের জন্য ধন্যবাদ দিতে চাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। সব সময় কাবাডি ফেডারেশনের পাশে ছিল ক্রীড়া মন্ত্রণালয়। ধন্যবাদ দিতে চাই মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে। আগামীতে অনেক আন্তর্জাতিক আসর রয়েছে। সেই সব আসরগুলোতে ভালো করার সব চেষ্টাই আমাদের থাকবে। ’

বাংলাদেশ জাতীয় নারী দলের জন্য আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান খান, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের