বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ মার্চ ২০২৫, ১৭:০৪আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৯:১১

ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পর থেমে নেই বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দলের পথচলা। আসন্ন নারী বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে নারী দলের বিশ্বকাপ প্রস্তুতি। কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর তত্ত্বাবধানে চলছে অনুশীলন কার্যক্রম। 

চলতি বছরের ১ থেকে ১৩ জুন ভারতের বিহারে হবে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। ২০১২ সালে ভারতের বিহারেই হয়েছিল প্রথম নারী কাবাডি বিশ্বকাপ। সে আসরে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল, পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল বাংলাদেশ। 

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে সাফল্যের ধারাবাহিকতা বিশ্বকাপেও ধরে রাখতে চায় বাংলাদেশ। এ প্রসঙ্গে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেছেন, ‘এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে ইরান থেকে দল সাফল্য নিয়ে এসেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন চায় বিশ্বকাপেও এমন সাফল্য আসুক। ২০১২ সালে প্রথম নারী বিশ্বকাপে বাংলাদেশ পঞ্চম হয়েছিল। এবার আরও ভালো করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’

নারী দলের প্রস্তুতির জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ সম্পর্কে এস এম নেওয়াজ সোহাগ বলেছেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রস্তুতির জন্য আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না। এপ্রিলের শেষ দিকে অথবা মে মাসের শুরুর দিকে নারী দলকে নেপাল পাঠানো হবে। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। থাইল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাগতিক থাইল্যান্ড, বাংলাদেশ এবং নেপাল অথবা শ্রীলঙ্কাকে নিয়ে হতে পারে এই ত্রিদেশীয় সিরিজ। এছাড়া বিশ্বকাপের ১৫ দিন বা এক মাস আগে নারী দলকে ভারতে পাঠানোর পরিকল্পনা আছে। সেখানে বিভিন্ন দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের আলোচনা চলছে। সাফল্যের জন্য সম্ভাব্য সব কিছু করবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ