বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টার দাবায় তাহসিন সপ্তম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৫, ২২:৫২আপডেট : ২৯ মার্চ ২০২৫, ২২:৫২

হাঙ্গেরির বুদাপেস্ট শহরে অনুষ্ঠিত সিক্স ডেস গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সপ্তম স্থান লাভ করেছেন। 

তাহসিন ৯ খেলায় ৪ পয়েন্ট অর্জন করে ষষ্ঠ স্থানের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে সপ্তম স্থান পান। 

আজ শনিবার অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় তাহসিন হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার একজেল গেরগেলির সঙ্গে ড্র করেন। 

এর আগে গতকাল শুক্রবার অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় তাহসিন কাজাখস্তানের ফিদে মাস্টার মোলডাগালি বেকসুলতানের কাছে হেরে যান ও অষ্টম রাউন্ডের খেলায় হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার বারসেজ ডেভিডের সঙ্গে ড্র করেন। 

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮টি দেশের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ২ জন আন্তর্জাতিক মাস্টার ও ৫ জন ফিদে মাস্টারসহ ১০ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন। 

৭ পয়েন্ট নিয়ে রাশিয়ার আন্তর্জাতিক মাস্টার উসকভ আর্টেম চ্যাম্পিয়ন হন এবং একই পয়েন্ট নিয়ে ভারতের ফিদে মাস্টার বোরগাওকার অক্ষয় রানারআপ।    

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি