প্রথমবার টেস্ট সিরিজ খেলতে নেপালে যাচ্ছে বাংলাদেশ নারী দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৫, ১৮:০৩আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৮:০৩

গত ফেব্রুয়ারিতে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ জাতীয় পুরুষ কাবাডি দল। এবার প্রথমবারের মতো কাবাডি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। নেপালের বিপক্ষে হবে সিরিজ। 

আগামী ১৯ এপ্রিল নেপালের রাজধানী কাঠমাণ্ডুর উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। সিরিজের বাকি ম্যাচগুলো ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, ‘বাংলাদেশের মতো নেপাল নারী কাবাডি দলও প্রথমবার টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজ নিয়ে নেপাল দারুণ উচ্ছ্বসিত। প্রচার প্রচারণায় তারা ব্যস্ত সময় পার করছে। আমাদের এই কমিটির অধীনে প্রথমবার বাংলাদেশ নারী দল টেস্ট সিরিজ খেলবে যা বাংলাদেশের কাবাডির জন্য বড় এক ব্যাপার। নেপালে আমাদের মেয়েরা ভালো কিছু করবে বলে আমরা আশা করছি।’

ভারতে আসন্ন নারী কাবাডি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের এই সিরিজ খেলবে বাংলাদেশ দল। এ বছর ১ থেকে ১৩ জুন ভারতের বিহারে অনুষ্ঠিত হবে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পর পরই প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে নারী দলের প্রস্তুতি। কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর তত্ত্বাবধানে চলছে অনুশীলন কার্যক্রম। 

বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘যেহেতু জুনে নারী বিশ্বকাপ তাই আমাদের কিছু প্রস্তুতি ম্যাচ খেলা প্রয়োজন। নেপালের বিপক্ষে আমরা পাঁচটি ম্যাচ খেলবো, যা আমাদের অনেক কাজে দেবে। বিশ্বকাপের আগে আমাদের মেয়েদের অভিজ্ঞতা বাড়বে বলেই বিশ্বাস করি। এরপর আমরা চেষ্টা করছি বিশ্বকাপ শুরুর ১৫ দিন বা এক মাস আগে ভারত যাওয়ার জন্য। সেখানে রাজ্য দলের বিপক্ষে আমরা কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাই। এছাড়া থাইল্যান্ডের বিপক্ষেও ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। আমরা থাইল্যান্ড যাবো অথবা থাইল্যান্ড আমাদের এখানে আসবে।’

নারী কাবাডিতে বাংলাদেশের চেয়ে শক্তিশালী নেপাল দল। সাম্প্রতিক সময়ে নেপালের বিপক্ষে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। এসএ গেমস ও এশিয়ান গেমসে নেপাল নারী দলের কাছে হেরেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের আসন্ন টেস্ট সিরিজ দিয়ে নেপালের বিপক্ষে জয়ে ফিরতে চায় তারা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী