হাঙ্গেরিতে দুই স্বাগতিক গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে তাহসিনের জয় ও ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ এপ্রিল ২০২৫, ২২:২৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২৩:১৫

হাঙ্গেরির বুদাপেস্ট শহরে ফারাগো ইভান মেমোরিয়াল গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ২ পয়েন্ট অর্জন করেছেন। আজ বুধবার তৃতীয় রাউন্ডের খেলায় তিনি হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার ডেভিড বেরকেজের সঙ্গে ড্র করেন। 

এর আগে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় তাহসিন হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার ভারগা জোলটানকে হারান। 

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বাংলাদেশ, ভারত ও হাঙ্গেরির ৩ জন গ্র্যান্ডমাস্টার, ১ জন আন্তর্জাতিক মাস্টার ও ১ জন ফিদে মাস্টারসহ ১০ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি