ভারতের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জুন ২০২৫, ১৩:৪৪আপডেট : ২০ জুন ২০২৫, ১৪:০৫

এশিয়ান কাপ আর্চারি স্টেজ-২ টুর্নামেন্টে পদক হাতছাড়া হয়েছে বাংলাদেশের। আজ (শুক্রবার) টুর্নামেন্টের শেষ দিনে কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের আর্চার হিমু বাছাড় ভারতের চেচি সচীনের কাছে হেরেছেন। 

সিঙ্গাপুরে হিমু ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ২ পয়েন্টের ব্যবধানে হেরেছেন। চার সেটে ভারতীয় আর্চার করেছেন ১৪৮। বাংলাদেশের হিমুর স্কোর ১৪৬। 

প্রথম সেটে ভারতের সচীন ৩০ এর মধ্যে স্কোর করেন ৩০। ২৮ স্কোর করেন বাংলাদেশের হিমু। পরের চার সেটে সমান স্কোর হয়েছে। মূলত প্রথম সেটে ২ পয়েন্টের ব্যবধানেই হিমু পদক হাতছাড়া করেন। দ্বিতীয় সেটে ২৯-২৯, তৃতীয় সেটে ৩০-৩০, চতুর্থ সেটে ২৯-২৯ ও শেষ সেটে ৩০-৩০ করেন দুই আর্চার। 

বাংলাদেশের শেষ ভরসা এখন রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ইভেন্টে আব্দুর রহমান  আলিফ। তিনি স্বর্ণপদকের জন্য লড়বেন জাপানি আর্চারের বিপক্ষে। আজ বিকালে তার ইভেন্ট হওয়ার কথা। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী