সিঙ্গাপুরে স্বর্ণ জিতে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার স্বপ্ন আলিফের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জুন ২০২৫, ১৭:৫২আপডেট : ২০ জুন ২০২৫, ১৭:৫২

গত সেপ্টেম্বরে এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককে  চীনের প্রতিযোগীর কাছে হেরে স্বর্ণপদক জেতা হয়নি। এবার সাফল্যের হাসি হেসেছেন আব্দুর রহমান আলিফ। 

সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারির (লেগ-২) রিকার্ভ পুরুষ এককের ফাইনালে শুক্রবার জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন আলিফ। 

সিঙ্গাপুরে স্বর্ণ জিতে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার স্বপ্ন আলিফের

আর্চারি বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর মতো আসরে অংশ নিলেও কোনও পদকের স্বাদ পাননি আলিফ। এবার সিঙ্গাপুরে সেই স্বাদ পাওয়ায় তিনি উচ্ছ্বসিত, ‘অনুভূতি তো… অনেক ভালো লাগছে। দেশের বাইরে এসে এই প্রথম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাতে পেরেছি (সোনার পদক জিতে)। এটা আমার প্রথম আন্তর্জাতিক সোনার পদক। দেশের সবার জন্য এই পদক।’

রিকার্ভে বাংলাদেশের তারকা বলতে  রোমান সানা, হাকিম আহমেদ রুবেলের নাম সবার চেনা বেশি। দুজনে খেলা ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। এ দুজনের মধ্যে সরাসরি টোকিও অলিম্পিকে খেলেছেন রোমান। এছাড়া প্যারিস অলিম্পিকে সরাসরি খেলেছেন সাগর ইসলাম।

পাবনা থেকে উঠে আসা আলিফ তাদের মতোই ২০২৮ সালের অলিম্পিকে পাখির চোখ রেখেছেন। লস অ্যাঞ্জেলেসের আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে চান ১৯ বছর বয়সী এই আর্চার।

সিঙ্গাপুরে স্বর্ণ জিতে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার স্বপ্ন আলিফের

বিকেএসপির আর্চার বলেছেন, ‘সামনে আমার লক্ষ্য অলিম্পিকে পদক জেতা। এরই ধারাবাহিকতায় কোচের নির্দেশনা অনুযায়ী আমরা অনুশীলন করছি। সবাই আমাদের সহযোগিতা করছে। ২০২৮ অলিম্পিক সামনে রেখে আমরা সেভাবেই অনুশীলন করে যাচ্ছি।’

আলিফ এরপরই যোগ করেন, ‘ফ্যাসিলিটিজ ভালোই আছে। তবে আমরা চাই, আমরা যেন আরও বেশি বেশি টুর্নামেন্ট খেলতে পারি। তাহলে আমাদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হবে। তখন আমরা দলগতভাবেও অলিম্পিকে কোয়ালিফাই করতে পারবো। আমি আমার সেরাটা দেবো। ইনশাআল্লাহ, সৃষ্টিকর্তা চাইলে আমরা সবকিছু অর্জন করতে পারবো।’ 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি