প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে বিওএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৫, ১৭:১০আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৭:১০

গত বছর ৫ জুলাই খেলার বোর্ডেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এমন কিংবদন্তিতুল্য দাবাড়ুর অকাল প্রয়াণে এবার তার পরিবারের পাশে দাঁড়িয়েছে ক্রীড়াঙ্গনের অন্যতম শীর্ষ সংস্থা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। দুই দফায় তারা জিয়ার পরিবারের হাতে তুলে দিয়েছে ১০ লাখ টাকা।

আজ মঙ্গলবার দুপুরে বিওএ ভবনে জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্যর হাতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শেফাউল কবির দ্বিতীয় দফার ৫ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় জিয়ার একমাত্র পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াও উপস্থিত ছিলেন। 

জিয়ার স্ত্রী লাবণ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘এই সময়ে আমাদের অর্থের খুব প্রয়োজন ছিল। বিওএ’র এই অর্থ তাহসিনের শিক্ষা ও খেলার জন্য খুব কাজে আসবে। বিওএকে ধন্যবাদ আমাদের পাশে এভাবে দাঁড়ানোর জন্য।’

জিয়ার স্ত্রী এখন স্থায়ী ও বড় সহায়তা প্রত্যাশী, ‘অনেক ক্রীড়াবিদ সরকার থেকে জমি, ফ্ল্যাট বা বড় অঙ্কের সহায়তা পায়। জিয়ার ক্রীড়াঙ্গনে যে অবদান, এরকম কিছু পেলে আমার তাহসিনের জন্য একটু স্বস্তিদায়ক হতো।’

জিয়ার পরিবার এর আগে ক্রিকেটার তামিম ইকবাল ৫ লাখ ও ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে ২ লাখ টাকা পেয়েছিল। বিসিবি তাহসিনের খেলার জন্য বিশ লাখ টাকা দিয়েছিল।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী