জাতীয় ব্যাডমিন্টনে হ্যাটট্রিক শিরোপা সোয়াদের, নতুন রানি নাছিমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জুলাই ২০২৫, ১৭:৪২আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৭:৪২

অনেক দিন পর পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে শাটলারদের আগমনে সাজ সাজ রব। দিনকয়েক ধরে এমন উৎসবমুখর চিত্র। আজ শনিবার ছিল ৩৯ তম জাতীয় ব্যাডমিন্টনে আকর্ষণীয় এককের লড়াই। সেখানে ছেলেদের  এককে হ্যাটট্রিক শিরোপা জিতেছেন খন্দকার আবদুস সোয়াদ। নারী এককে প্রথমবার জিতেছেন নাছিমা খাতুন। দুজনেই উঠে এসেছেন পাবনা থেকে। 

বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ জাতীয় চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তিনি আল আমিন জুমারকে ২১-১৪, ২১-৪ গেমে হারিয়েছেন। 

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে সোয়াদ বলছেন, ‘চোটের জন্য এক মাস প্র্যাকটিস করতে পারিনি। ফিরে এসে নিজেকে প্রমাণের চাপ ছিল। আয়মান ভাই এসেছেন যুক্তরাষ্ট্র থেকে, অন্যরাও ভালো খেলেছেন। এই প্রতিযোগিতা সহজ ছিল না। অন্যবারের চেয়ে কঠিনই ছিল।’

নারী এককের ফাইনালে ঊর্মি আক্তার হ্যাটট্রিক শিরোপা জিততে পারেননি। নাছিমার কাছে ফাইনালে হেরেছেন  ১২-২১, ২১-১৭ ও ২১-১৭ গেমে। নাছিমা খেলছেন বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে, আছেন সৈনিক পদে। ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসিতে পড়ুয়া শাটলার বলেছেন,‘প্রথম গেম হারলেও আত্মবিশ্বাস হারাইনি। জানতাম পারবো। এখন লক্ষ্য আন্তর্জাতিক সাফল্য। এসএ গেমসে চাই পদক জিততে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি