বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সিঙ্গাপুরে গেলেন রাফি-অ্যানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৫, ০০:১৬আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০০:১৬

সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন দুই বাংলাদেশি সাঁতারু। আজ বৃহস্পতিবার তারা দেশ ছেড়েছেন। প্রতিযোগিতায় এই দুই সাঁতারু হলেন সামিউল ইসলাম রাফি ও মোছা. অ্যানি আক্তার। 

কোচ হিসেবে তাদের সঙ্গ দেবেন নৌবাহিনীর নিয়াজ আলী। কংগ্রেস প্রতিনিধি ফেডারেশনের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান শাহীনও দুই সাঁতারুর সঙ্গে থাকবেন।

বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা পুরুষ সাঁতারু রাফি। তিনি ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে লড়বেন। অ্যানি ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেবেন। 

রাফি থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণে ছিলেন। আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্টে একাধিক পদকও জিতেছেন। আর অ্যানি গত মে মাসের জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ১২টি স্বর্ণ জিতে রেকর্ড গড়েছিলেন। তাতে ফেডারেশন তাকে বিশ্ব সাঁতারের জন্য নির্বাচিত করেছে। 

এই টুর্নামেন্টটি অংশ নিচ্ছেন দুই হাজারের বেশি সাঁতারু।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তবে পরিশ্রম করতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তবে পরিশ্রম করতে হবে: প্রধানমন্ত্রী
শিবির নেতাকে পিটিয়ে হত্যা, জামায়াতের নিন্দা
শিবির নেতাকে পিটিয়ে হত্যা, জামায়াতের নিন্দা
শাহবাগ মোড় অবরোধ করলো ছাত্রশিবির
শাহবাগ মোড় অবরোধ করলো ছাত্রশিবির
ড্রেনের ঢাকনা খোলা, পড়ে তলিয়ে গেলেন নারী
ড্রেনের ঢাকনা খোলা, পড়ে তলিয়ে গেলেন নারী
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী